
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযান–এর উদ্যোগে পবিত্র ঊদুল ফেতর উপলক্ষে মানুষের মুখে হাঁসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার সময় অভিযান সেন্টারে ৩৬ টি পরিবারের লোকজনদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও এশিয়ান টেলিভিশনের বিজয়নগর প্রতিনিধি এবং সরকার অনুমোদিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বিজয়নগর শাখার সভাপতি সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ এ ঈদ সামগ্রী বিতরণ করেন। উক্ত ঈদ সামগ্রীর মধ্যে ছিলেন, চাউলের গুড়া, সেমাই, চিনি, লবন, পেয়াজ, সয়াবিন তেল, লবন, ডেটল সাবান ও দুধ ইত্যাদি।
এ সময় সংস্থার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী আমাদের অভিযান২৪ ডট কমকে জানান, সংস্থা প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা শিক্ষা স্বাস্থ্য ও জনসচেতনতা নিয়ে কাজ করছি। আমাদের ফান্ড কম কম থাকায় অনেক সময় আমরা আমাদের অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে সমস্যায় ভূগি। সরকার ও বিত্তবানদের সার্বিক সহযোগিতা পেলে আমরা মাঠ পর্যায়ে আরো বেগবান হতে পারব।