স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান”

14 August, 2026 : 11:15 am

অভিযান ডেস্ক: 

স্থানীয় থেকে আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল অভিযান এনজিও। গত ৪ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce)-এর অধীনে পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি নিবন্ধনের একমাত্র লাইসেন্সিং ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (RJSC – Registrar of Joint Stock Companies and Firms)-এর ডিপোটি রেজিস্টার মোঃ রাকিবুল ইসলাম এই অনুমোদনে স্বাক্ষর করেন। ( নতুন নিবন্ধন নম্বর- CHS-784) এর ফলে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে মানবাধিকার সংক্রান্ত যাবতীয় কর্মসূচি, বিনামূল্যে আইন সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতাসহ গঠনতন্ত্রের আলোকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ বিষয়ে সূর্য  শপথ পত্রিকার সম্পাদক ও অভিযান-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ এক বিবৃতিতে বলেন,  “ দীর্ঘ ২৪ বছরের নিরলস পথচলা ও আন্তর্জাতিক-জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের প্রিয় সংস্থা অভিযান জাতীয় পর্যায়ে কাজ করার অফিসিয়াল অনুমোদন লাভ করেছে ।

​একটি ক্ষুদ্র স্থানীয় উদ্যোগ থেকে শুরু করে আজ সমগ্র বাংলাদেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার এই গৌরবোজ্জ্বল অর্জন আমাদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের একান্ত নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অকৃত্রিম ভালোবাসার ফসল। আজকের এই আনন্দের দিনে অভিযান পরিবারের প্রতি কেবল ধন্যবাদ জানিয়ে তাদের এই অবদান ছোট করব না—আপনাদের এই ভালোবাসা ও ত্যাগ আমি সারাজীবন হৃদয়ে ধারণ করব।

​আজকের এই ঐতিহাসিক মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধার সাথে মনে পড়ছে আমাদের পরম আস্থাভাজন, অভিযান এর সা‌বেক প‌রিচালক প্রশাসন, মরহুম সাংবাদিক কাজী শরীফ উদ্দিন ভাইকে। তাঁর আদর্শ, দিকনির্দেশনা ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই আমরা প্রতিকূলতা পেরিয়ে এতদূর এগিয়ে যেতে পেরেছি। ​প্রান্তিক মানুষের অধিকার রক্ষা ও সমাজ পরিবর্তনের প্রত্যয়ে আমাদের এই নতুন যাত্রা। নতুন উদ্যম আর নতুন স্বপ্ন নিয়ে পথচলা শুরু হলো—আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। আমাদের সাথেই থাকুন।”

উল্লেখ্য: উক্ত সংস্থাটি ২০০২ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়ে ২০০৩ সালে ৪ ডিসেম্বর সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্য বিয়েসহ জনসচেতনতামূলক কর্মকান্ঠ  নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।পরে সংস্থাটি ২০১৭ সালে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়।

 

 

Here

Spread the love