নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন

20 August, 2026 : 11:51 pm

দেশের ব্যবসায়িক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুমোদন লাভ করেছে জয়েন্ট স্টক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড’। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি প্রতিষ্ঠানটিকে এই চূড়ান্ত প্রশাসনিক বৈধতা ও লাইসেন্স প্রদান করেন। কোম্পানিটির অফিশিয়াল লাইসেন্স নম্বর নিবন্ধন করা হয়েছে CH-16789

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ আধুনিক ও যুগোপযোগী সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বাজারে আত্মপ্রকাশ করছে। একটি দক্ষ পরিচালনা পর্ষদ ও দূরদর্শী নেতৃত্ব নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা।

উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ  এক বিবৃতিতে জানান, “আমরা অত্যন্ত আনন্দের সাথে সরকারি অনুমোদন ও লাইসেন্স নম্বর CH-16789 প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করছি। আমাদের মূল লক্ষ্য হবে সততা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা। একটি নতুন ও সম্ভাবনাময় অভিযান হিসেবে আমরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে শতভাগ দায়বদ্ধ।”

নতুন এই বাণিজ্যিক যাত্রায় প্রতিষ্ঠানটি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎ অংশীজনদের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।

Spread the love