ভিউ: ১৫৯
অভিযান শিক্ষা কর্মসূচি-তে আপনাকে স্বাগতম

“অভিযান” সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠাসহ মানব উন্নয়ন ও সংরক্ষণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক মানব উন্নয়ন বিষয়ক এবং নির্যাতন বিরোধী বৃহত্তর প্রতিষ্ঠান। দেশের তথা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে শিক্ষাবিদ, আইনবিদ, সাংবাদিক, চিকিৎসক সহ সমাজের সর্বস্থরের মানুষকে নিয়ে মানব উন্নয়ন ও সংরক্ষণকল্পে অসহায় নারী-পুরুষদের কল্যাণ, অসহায় নারী পুরুষদের পাশে থেকে তাদের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করণ, সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে উঠান বৈঠক, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষনে আয়োজন করা, মানব উন্নয়নমূলক বিভিন্ন পুস্তিকা, লিফলেট, পোষ্টার প্রকাশনা, আত্মনির্ভরশীল প্রকল্প চালু করা, দুর্যোগকালীন সময়ে দুর্গতদের পাশে এগিয়ে আসা, বহুমুখী কর্মসূচী  পালন সহ মানব উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে “অভিযান”।